#মধুপুর পাহাড়
#টাংগাইল
মধুপুর পাহাড়ের বানরগুলো আজ যেন নীরব প্রতিবাদে রাস্তায় এসে দাঁড়ায়। মানুষের দিকে চেয়ে থাকে—কখন কেউ একটু খাবার বাড়িয়ে দেবে সেই আশায়। একসময় যে বন ছিল তাদের নিরাপদ আশ্রয়, আজ সেখানে খাদ্যের অভাব এতটাই প্রকট যে অনেক বানর অনাহারে শুকিয়ে গেছে।
পাহাড়ি মানুষের ভাষ্যমতে-
সরকারি বাজেটের বরাদ্দ কাগজে-কলমে থাকলেও বাস্তবে তাদের কপালে নিয়মিত খাবার জোটে না। পেটের তাড়নায় তাই তারা বন ছেড়ে জনসম্মুখে চলে আসে।
এই দৃশ্য শুধু করুণই নয়, আমাদের দায়িত্ববোধকেও প্রশ্নের মুখে দাঁড় করায়।
প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষা শুধু নীতিমালার বিষয় নয়—এটি মানবিকতারও পরীক্ষা।
মতামত দিন