• ২০২৬ Jun ২৪, বুধবার, ১৪৩৩ আষাঢ় ৯
  • সর্বশেষ আপডেট : ০২:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চিলমারী নদীবন্দর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী'কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

  • প্রকাশিত ০২:০৬ পূর্বাহ্ন বুধবার, Jun ২৪, ২০২৬
চিলমারী নদীবন্দর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী'কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদকঃ

মোঃ আব্দুল কাদের, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 ০৯.০৬.২০২১

 জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কুড়িগ্রামের চিলমারী নদীবন্দর নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে চিলমারী আওয়ামী লীগ। বুধবার( ৯ জুন) সকালে চিলমারী উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার (বীর বীক্রম), উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধরাণ সম্পাদক রেজাউল করিম লিচু, থানাহাট ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মিলন, রমনা ইউপি চেয়ারম্যান আজগার আলী সরকার, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন প্রমুখ। উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, নয়ারহাট) নদীবন্দর নির্মাণ’ প্রকল্পটি ২৩৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ২০২১ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে। 

সর্বশেষ