• ২০২৬ Jul ১২, রবিবার, ১৪৩৩ আষাঢ় ২৭
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নিজ বাসভবন ফিরোজার পথে খালেদা জিয়া

  • প্রকাশিত ০১:০৭ পূর্বাহ্ন রবিবার, Jul ১২, ২০২৬
নিজ বাসভবন ফিরোজার পথে খালেদা জিয়া
টাইম বাংলা
ডেস্ক রিপোর্ট :

র্দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে নিজ বাসভবন ফিরোজায় যাচ্ছেন বাংলাদেশ

জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি (এয়ার অ্যাম্বুলেন্স) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তার দুপাশে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা বিএনপির দলীয় ও বাংলাদেশের পতাকাসহ স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে ঢাকার রাজপথ।

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান,চেয়ারপারসন বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়িতে করে ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি।

গাড়ির সামনের সিটে বসেছেন চেয়ারপারসন খালেদা জিয়া তার পেছনে রয়েছেন ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী।

এর আগে লন্ডনের গ্রিনিচ সময় সোমবার বিকাল ৪টা ১০ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে (আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন খালেদা জিয়া। যাত্রাপথে কাতারের দোহা বিমানবন্দরে বিরতি শেষে বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন তিনি। সঙ্গে এসেছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

সর্বশেষ