• ২০২৬ Jul ১২, রবিবার, ১৪৩৩ আষাঢ় ২৭
  • সর্বশেষ আপডেট : ০১:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নির্দিষ্ট কিছু আসন নিয়ে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন মাহদী আমিন

  • প্রকাশিত ০১:০৭ পূর্বাহ্ন রবিবার, Jul ১২, ২০২৬
নির্দিষ্ট কিছু আসন নিয়ে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন মাহদী আমিন
"নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে," অভিযোগ বিএনপির
বিশেষ প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন একটি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখলসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ তুলেছেন। 

তিনি বলেন, "এত কিছুর পরেও যে বেসরকারি ফলাফল আমরা পাচ্ছি তাতে জনগণের ভালোবাসায় সিক্ত দল জনসমর্থন নিয়ে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়ে সরকার গঠন করবে"।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার দুটি নির্বাচনী আসন বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে বিজয়ী বলে দাবি করছে বিএনপি। 

নির্দিষ্ট কিছু আসন নিয়ে অভিযোগ তুলেছেন মাহদী আমিন, "শুধুমাত্র ঢাকা শহরে, ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৬ সহ বেশ কিছু আসনে উদ্দেশ্যমূলক ভাবে ফলাফল ঘোষণা করায় বিলম্ব করা হচ্ছে"।

"নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে," বলেও অভিযোগ করেন তিনি।

সর্বশেষ