• ২০২৬ মে ১৫, শুক্রবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ১
  • সর্বশেষ আপডেট : ১০:০৫ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নড়াইলে পেট্রোল না পেয়ে বাগবিতণ্ডা: ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত, আহত ১। ঘাতক ড্রাইভার আটক।

  • প্রকাশিত ১০:০৫ অপরাহ্ন শুক্রবার, মে ১৫, ২০২৬
নড়াইলে পেট্রোল না পেয়ে বাগবিতণ্ডা:  ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত, আহত ১। ঘাতক ড্রাইভার আটক।
file
হাসিনুর রহমান হাসু। টাইম বাংলা নিউজ ডেস্ক।

নড়াইলে পেট্রোল না পেয়ে বাগবিতণ্ডা:  ট্রাকচাপায় পাম্প ম্যানেজার নিহত, আহত ১। ঘাতক ড্রাইভার আটক। 

নড়াইলে পেট্রোল পাম্পে তেল না পাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে ট্রাকচাপায় এক পাম্প ম্যানেজার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে নড়াইল-যশোর মহাসড়কের তুলারামপুর এলাকায় মেসার্স তানভীর ফিলিং স্টেশনের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাহিদ সর্দার (৩০) ওই ফিলিং স্টেশনের ম্যানেজার ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। গুরুতর আহত জিহাদুল ইসলাম একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

পেট্রোল পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদ্দীন জানান, রাতের দিকে ট্রাকচালক মো. সুজাত পাম্পে তেল নিতে আসেন। কিন্তু পাম্পে তেল না থাকায় তাকে তেল দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে ম্যানেজার নাহিদ সর্দারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ট্রাকচালক ক্ষুব্ধ হয়ে তাকে ট্রাকচাপা দেওয়ার হুমকি দেন।

পাম্পের আরেক কর্মচারী মো. সোহান ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ পর নাহিদ সর্দার কাজ শেষে রাত প্রায় ২টা ১৫ মিনিটে জিহাদুল ইসলামকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ট্রাকচালক সুজাত ট্রাক ঘুরিয়ে তাদের পিছু নেয়। সন্দেহ হওয়ায় পাম্পের দুই কর্মচারী মোটরসাইকেলে তাদের অনুসরণ করেন। পরে তারা দেখতে পান, ট্রাকটি নাহিদকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে।

ঘটনাস্থলেই নাহিদ সর্দারের মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহতের স্বজন মঞ্জুর সর্দার অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে হুমকি দিয়েই ট্রাকচালক এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, ঘটনার পর ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ