• ২০২৬ এপ্রিল ০২, বৃহস্পতিবার, ১৪৩২ চৈত্র ১৯
  • সর্বশেষ আপডেট : ০৭:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত দোকান মালিক সমিতির

  • প্রকাশিত ০৯:০৪ অপরাহ্ন বৃহস্পতিবার, এপ্রিল ০২, ২০২৬
সারা দেশে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত দোকান মালিক সমিতির
সংগৃহীত ছবি
বিশেষ প্রতিনিধি

আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহায়তা করার লক্ষ্যে সারা দেশের দোকানপাট, বাণিজ্য বিতান এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি বৃহস্পতিবার (২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, রাত ৮টার পর দেশের সব দোকান, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবা এবং কাঁচাবাজারের দোকান এই নিয়মের আওতায় পড়বে না।

সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগ জনগণ ও ব্যবসায়ী উভয়ের স্বার্থে গ্রহণ করা হয়েছে, যাতে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখা যায়।সংকট মুহূর্তে সরকারের পাশে ও জনগণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ