• ২০২৬ এপ্রিল ১০, শুক্রবার, ১৪৩২ চৈত্র ২৭
  • সর্বশেষ আপডেট : ০৯:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

হজ্জে গমন উপলক্ষে দোয়া মাহফিল

  • প্রকাশিত ০৯:০৪ অপরাহ্ন শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
হজ্জে গমন উপলক্ষে দোয়া মাহফিল
File
স্টাফ রিপোর্টার: আব্দুর রহিম

হজ্জে গমন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত


কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান ও তার সহধর্মিণী আসন্ন পবিত্র হজ্জ পালন উপলক্ষে আগামী ১৯ মার্চ ২০২৬ তারিখে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন।

এ উপলক্ষে তাদের সুস্থতা ও সফলভাবে হজ্জ পালন কামনায় আজ শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে নিজ গ্রাম দাউদিয়া জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মোঃ লুৎফর রহমান ও তার সহধর্মিণীর জন্য বিশেষ দোয়া করেন এবং তাদের এই পবিত্র যাত্রা কবুল হোক—এই মর্মে মহান আল্লাহর নিকট প্রার্থনা জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

সর্বশেষ