• ২০২৬ Jul ০৩, শুক্রবার, ১৪৩৩ আষাঢ় ১৯
  • সর্বশেষ আপডেট : ১১:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের জবাবে দিয়েছে বিজিবি

  • প্রকাশিত ১১:০৭ অপরাহ্ন শুক্রবার, Jul ০৩, ২০২৬
গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের জবাবে দিয়েছে বিজিবি
File
জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা সিলেট।

গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের জবাবে দিয়েছে বিজিবি


গোয়াইনঘাট, জৈন্তাপুর সিলেট প্রতিনিধি ঃ সিলেটের গোয়াইনঘাট সীমান্তে কোন কার ছাড়া ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাৎক্ষণিকভাবে গুলি ছুড়লে পাল্টা গুলি চালিয়ে জবাব দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির পক্ষ থেকে বলা হয়, তাদের দৃঢ়তা ও পেশাদারিত্বের পদক্ষেপে পরিস্থিতি দ্রæত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিএসএফ কোন রকম উস্কাানী ছাড়া সীমান্তের দিকে গুলিবর্ষণ করতে থাকে, জবাবে বিজিবি সদস্যরাও তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি চালায়। এক পর্যায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং বর্তমানে সীমান্ত এলাকা শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। ১৯ মে মঙ্গলবার বিজিবি সদর দপ্তর জানিয়েছে, সীমান্তে যে কোনো উস্কানিমূলক ও অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এদিকে, স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা এবং সীমান্ত এলাকায় সকল প্রকার বেআইনী কর্মকাÐ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে।

সর্বশেষ