বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কালাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
কালাই (জয়পুরহাট):
‘ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক বিশ্ব গড়তে প্রয়োজন তথ্যভিত্তিক জনসংখ্যা পরিকল্পনা’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল ১০টায় কালাই উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং টেকসই উন্নয়নে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সুস্থ, শিক্ষিত ও পরিকল্পিত জনসংখ্যাই একটি সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম ভিত্তি।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতামত দিন