• ২০২৬ Jul ২১, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ৬
  • সর্বশেষ আপডেট : ১০:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিশ্বকাপ জিতলে বিয়ে! আর্জেন্টিনার হারের পর ভেঙে গেল পরীমনির সেই ঘোষণা

  • প্রকাশিত ১১:০৭ অপরাহ্ন মঙ্গলবার, Jul ২১, ২০২৬
বিশ্বকাপ জিতলে বিয়ে! আর্জেন্টিনার হারের পর ভেঙে গেল পরীমনির সেই ঘোষণা
file
বিশেষ প্রতিনিধি মোঃ রুহুল আমিন

বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। তবে ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে আর্জেন্টিনার পরাজয়ের পর সেই ঘোষণাও আপাতত বাস্তবায়িত হচ্ছে না।

ফাইনাল শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমনি লেখেন, “বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।” মুহূর্তেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে ৫২ হাজারের বেশি রিঅ্যাকশন পড়ে এবং মন্তব্যের ঘর বন্ধ থাকলেও অসংখ্যবার শেয়ার করা হয়।

আর্জেন্টিনার হারে হতাশার কথা জানিয়ে পরীমনি বলেন, “এই দলের সঙ্গে আমার অনেক ভালোবাসা আর ইমোশন জড়িয়ে আছে। তবে হার মানেই শেষ নয়। আমি বিশ্বাস করি, আর্জেন্টিনা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। মেসি সবসময়ই আমার কাছে ভালোবাসার একটি নাম।”

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন এই অভিনেত্রী। প্রতিটি জয় উদযাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও প্রকাশ করেছেন, আবার কখনো লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন।

এর আগে সেমিফাইনালের আগে দেওয়া একটি ফেসবুক পোস্টে পরীমনি লিখেছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।” মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ রিঅ্যাকশন, হাজার হাজার শেয়ার এবং অসংখ্য বিয়ের প্রস্তাবে আলোচনায় চলে আসেন তিনি।

পরে বিষয়টি নিয়ে হাসতে হাসতেই পরীমনি বলেন, “আমি তো আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করিনি। এবার ঘোষণা দিয়ে মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই বিষয়টাকে এত সিরিয়াসভাবে নেবে। এত এত বিয়ের প্রস্তাব আসছে যে কী করব, বুঝতেই পারছি না।”

বিয়ের প্রসঙ্গে আরও একটি ব্যক্তিগত বিষয়ও তুলে ধরেন অভিনেত্রী। তিনি বলেন, “বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। এখন সেইভাবে কেউ নেই। ভাবছি, ছেলে বড় হোক। সে যদি আমার অভিভাবক হয়ে বিয়ে দেয়, তাহলে হয়তো আবার বিয়ে করতে পারব।”

সবশেষে, আর্জেন্টিনার শিরোপার স্বপ্ন ভাঙার সঙ্গে সঙ্গে আপাতত থেমে গেল পরীমনির আলোচিত ‘বিয়ের ঘোষণাও’। তবে প্রিয় দলের প্রতি তাঁর ভালোবাসা অটুট। তাই হতাশার মাঝেও তিনি লিখেছেন, “ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।”

সর্বশেষ