• ২০২৬ সেপ্টেম্বর ২৮, সোমবার, ১৪৩৩ আশ্বিন ১২
  • সর্বশেষ আপডেট : ০২:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

শেরপুরে কালোবাজারে সরকারি সার বিক্রির অভিযোগ; ১৪ কোটি টাকা লোপাট, ২০ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত ০৩:০৯ পূর্বাহ্ন সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
শেরপুরে কালোবাজারে সরকারি সার বিক্রির অভিযোগ; ১৪ কোটি টাকা লোপাট, ২০ জনের বিরুদ্ধে মামলা
Time Bangla news
আতিকুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুরে কালোবাজারে সরকারি সার বিক্রির অভিযোগ; ১৪ কোটি টাকা লোপাট, ২০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুর প্রতিনিধি: শেরপুরে সরকারি বরাদ্দের সার কালোবাজারে বিক্রির মাধ্যমে প্রায় ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিসিআইসির ১৫ জন ডিলারসহ মোট ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সরকারি বরাদ্দের ইউরিয়া, ডিএপি ও টিএসপি সার কৃষকদের কাছে সরবরাহ না করে অধিক মুনাফার আশায় কালোবাজারে বিক্রি করা হয়। এতে বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং কৃষকদের অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হতে হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ