• ২০২৬ অগাস্ট ০৬, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ২১
  • সর্বশেষ আপডেট : ০১:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাতকে জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল ও সমাবেশ

  • প্রকাশিত ০১:০৮ পূর্বাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ০৬, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাতকে জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল ও সমাবেশ
Time Bangla news
মোঃ তাজিদুল ইসলাম, সুনামগঞ্জ::

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ছাতকে জামায়াতে ইসলামীর বিশাল গণমিছিল ও সমাবেশ


​জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি ও গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​আজ বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে গণমিছিলটি শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট গোলচত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়। ​ছাতক উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আকবর আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রিন্সিপাল হাফেজ জাকির  হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

​প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা ও গণভোটের জনরায় অনুযায়ী অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশত্যাগ থেকে সংশ্লিষ্ট সকলকে শিক্ষা নেওয়া উচিত।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। বলেন  ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের হামলা ও সন্ত্রাসী কার্যক্রম অবিলম্বে বন্ধের জোর দাবি জানান এবং সরকারের প্রতি জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

​সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জামায়াতের নায়েবে আমীর কাজী সৈয়দ মনসুর আহমদ, সহকারী সেক্রেটারি আব্দুল আউয়াল, ছাতক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সালাউদ্দিন, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন সভাপতি আরাফাত আহমদ রাহাত, দোলারবাজার ইউনিয়ন সভাপতি জাবেদ আহমদ, উত্তর খুরমা ইউনিয়ন সভাপতি আসাক আলী এবং ছাতক উপজেলা ছাত্রশিবির সভাপতি রবিউল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

​কর্মসূচি শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি আলমাস আলী।

সর্বশেষ