• ২০২৬ অগাস্ট ০৬, বৃহস্পতিবার, ১৪৩৩ শ্রাবণ ২২
  • সর্বশেষ আপডেট : ০৮:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কাউকে স্যার বলতে বলিনি’—স্বাস্থ্য কর্মকর্তার দাবি

  • প্রকাশিত ০৮:০৮ অপরাহ্ন বৃহস্পতিবার, অগাস্ট ০৬, ২০২৬
কাউকে স্যার বলতে বলিনি’—স্বাস্থ্য কর্মকর্তার দাবি
টাইম বাংলা নিউজ
রুহুল আমিন দিনাজপুর জেলা প্রতিনিধি

এক সাংবাদিককে ‘স্যার’ বা ‘মহোদয়’ সম্বোধন করতে বলার অভিযোগ অস্বীকার করেছেন দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন। তার দাবি, তিনি কখনো কাউকে ‘স্যার’ বলে সম্বোধন করতে বলেননি।

অভিযোগকারী সাংবাদিক সানিউল ইসলাম আরিফের ভাষ্য, তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে গেলে পেশাগত আলাপচারিতার একপর্যায়ে তাকে ‘ভাই’ না বলে ‘স্যার’ বা ‘মহোদয়’ সম্বোধন করতে বলা হয়। পরে বিষয়টি নিয়ে একটি সংবাদ প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে এ অভিযোগ অস্বীকার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তানভীর হাসনাত রবিন কালবেলাকে মুঠোফোনে বলেন, “প্রকাশিত শিরোনামটি সম্পূর্ণ মিথ্যা। আমি কখনো কাউকে ‘স্যার’ সম্বোধন করতে বলিনি। সংশ্লিষ্ট সাংবাদিক প্রথমবার আমার কার্যালয়ে এসেছিলেন। আমি শুধু বলেছিলাম, অফিসের পরিবেশে প্রথম পরিচয়ে ‘ভাই’ না বলে ‘মহোদয়’ বা অন্য কোনো দাপ্তরিক সম্বোধন ব্যবহার করলে সেটি পেশাগত শিষ্টাচারের মধ্যে পড়ে। পরে পরিচিতি হলে ‘ভাই’ বলতেই কোনো সমস্যা নেই।”

তিনি আরও বলেন, “সাংবাদিক আমার কার্যালয়ে এলে আমি দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলাম। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার সঙ্গে কথা বলি এবং প্রয়োজনীয় তথ্য দেওয়ার চেষ্টা করি। এটি ছিল কেবল ভদ্রতা ও অফিসিয়াল শিষ্টাচার বজায় রাখার অনুরোধ, কোনো নির্দেশ নয়।”

ডা. তানভীর হাসনাত রবিনের দাবি, তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনামে প্রচার করা হয়েছে। এর মাধ্যমে তাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সর্বশেষ