• ২০২৬ সেপ্টেম্বর ২৯, মঙ্গলবার, ১৪৩৩ আশ্বিন ১৩
  • সর্বশেষ আপডেট : ১২:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রেজিস্ট্রেশন বিহীন বাল্যবিবাহ প্রতিরোধে এলাকাবাসীর প্রশংসনীয় ভূমিকা

  • প্রকাশিত ০৪:০৯ পূর্বাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
রেজিস্ট্রেশন বিহীন বাল্যবিবাহ প্রতিরোধে এলাকাবাসীর প্রশংসনীয় ভূমিকা
Time Bangla news
আক্তারুজ্জামান বাবু

♦️রেজিষ্ট্রেশনবিহীন বাল্যবিবাহ প্রতিরোধে এলাকাবাসীর প্রশংসনীয় ভূমিকা।♦️


সপ্তম শ্রেণি পড়ুয়া চতুর্দশী কিশোরীকে বিনা রেজিষ্ট্রেশনে পাত্র পক্ষের নিকট হস্তান্তরের সময় এলাকাবাসী ১০৯ নম্বরে কল দিয়ে প্রশাসনের সহযোগিতায় কিশোরীর অভিভাবকে  বুঝিয়ে  উক্ত বিবাহ বন্ধ করেন।  নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা জাহান সরকার মহোদয়ের নির্দেশে নরসিংদী সদর উপজেলাধীন নুরালাপুর ইউনিয়নের আলগী এলাকার অক্ষরজ্ঞানহীন  শ্রমিক পিতার কন্যাকে ঝমকালো আয়োজনে  বাল্যবিবাহ প্রদানকালে মহিলা বিষয়ক অধিদপ্তর,নরসিংদী কার্যালয়ের প্রতিনিধি কামরুজ্জামান সরকার উপস্থিত সকলকে বাল্যবিবাহের নির্মম পরিণতি সম্পর্কে সচেতন করেন এবং কোন প্রকার দন্ড না দিয়ে লিখিত অঙ্গিকারনামা আদায়পূর্বক উক্ত  বিবাহ বন্ধ করেন। কিশোরীর পিতা- মাতা বলেন,আমরা আত্নীয়- স্বজনের প্ররোচনায় নিজের মেয়েকে এমন একটি বিপদে ফেলছিলাম। প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাদেরকে সাবধান করার জন্য, মেয়ের পূর্ণ বয়স হলে আমরা ওখানেই মেয়েকে বিবাহ দিব।পাশাপাশি এলাকাবাসীও সহমত পোষণ করে বলেন,আমরাও নিজেদের মেয়েকে লোভে পড়ে অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিবনা। কোন প্রকার আফসোস ছাড়াই হাসি মুখেই উক্ত বিয়ের সকল আনুষ্ঠানিকতা ভেঙ্গে দিয়ে বর পক্ষকে ফিরিয়ে দেন এলাকাবাসী ও কিশোরীর স্বজনরা। উক্ত বাল্যবিবাহ নিরোধ অভিযানে সহযোগিতা করেন ফিল্ড সুপারভাইজার সুমন পাইক ও মাধবদী থানা পুলিশ সদস্যগণ।

সর্বশেষ