• ২০২৬ অগাস্ট ১২, বুধবার, ১৪৩৩ শ্রাবণ ২৮
  • সর্বশেষ আপডেট : ০৯:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

দেশের অগ্রযাত্রায় তরুণদের অবদান অপরিসীম

  • প্রকাশিত ০৯:০৮ অপরাহ্ন বুধবার, অগাস্ট ১২, ২০২৬
দেশের অগ্রযাত্রায় তরুণদের অবদান অপরিসীম
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্যোগে প্রকল্পের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর ইসলাম।

সভায় বিশেষ অতিথি ছিলেন দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনা এবং গুড নেইবারস বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মো. আরমান ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি তরুণ সমাজ। তাদের মেধা, যোগ্যতা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে যথাযথভাবে কাজে লাগানো গেলে দেশের অগ্রযাত্রা আরও বেগবান হবে। এ জন্য তরুণদের মানসম্মত শিক্ষা, দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সমাজের ইতিবাচক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ নেতৃত্বের দায়িত্ব তরুণদের কাঁধেই। তাই তাদের মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে।

সর্বশেষ