ছাতকে ক্যান্সারে আক্রান্ত ১৮ বছরের আব্দুল্লাহ,বাঁচতে চায় সবার সহযোগিতায়
সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোট বিহাই গ্রামের লালু মিয়ার ছেলে আব্দুল্লাহ (১৮) দীর্ঘদিন ধরে পেটের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না তিনি।
আব্দুল্লাহ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বড় কোনো ভাই-বোন নেই; ছোট ভাই-বোনদের মধ্যে তিনিই পরিবারের প্রধান ভরসা। অন্যদিকে তার বাবা লালু মিয়াও অসুস্থ। ফলে ছেলের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
ক্যান্সারে আক্রান্ত আব্দুল্লাহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। কর্মরত চিকিৎসকরা তার ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
আব্দুল্লাহ ও তার পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে। সবার সহযোগিতা পেলে আবারও চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান ১৮ বছরের এই তরুণ।
সহযোগিতার জন্য যোগাযোগ:
📞 ০১৭৬৭৬৮৬০৯৪
পার্সোনাল বিকাশ নম্বর
(রোগীর ভাই হুসাইন)
মতামত দিন