• ২০২৬ অগাস্ট ২৫, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ১০
  • সর্বশেষ আপডেট : ১২:০৮ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মিসবাহ উদ্দিন সিরাজ আটকের খবর নিয়ে ধোঁয়াশা

  • প্রকাশিত ১২:০৮ অপরাহ্ন মঙ্গলবার, অগাস্ট ২৫, ২০২৬
মিসবাহ উদ্দিন সিরাজ আটকের খবর নিয়ে ধোঁয়াশা
Time Bangla news
শহিদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধ

মিসবাহ উদ্দিন সিরাজ আটকের খবর নিয়ে ধোঁয়াশা


​সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ আটক হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। 

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে তাঁর আটকের কোনো সত্যতা পাওয়া যায়নি।

​পুলিশ এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁরা বিভিন্ন মাধ্যমে এ সংক্রান্ত তথ্য শুনে বিষয়টি খতিয়ে দেখেছেন, কিন্তু বিজিবি বা প্রশাসনের কাছে তাঁর আটকের কোনো আনুষ্ঠানিক ভিত্তি নেই।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম টাইম বাংলাকে জানান, "আমরা বিজিবির সাথে যোগাযোগ করেছি, ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি এবং খবরটি আপাতত গুজব বলেই মনে হচ্ছে"। অপরদিকে, মিসবাহ উদ্দিন সিরাজের পারিবারিক সূত্র থেকেও এই খবরটিকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে দাবি করা হয়েছে।

​উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন সিরাজ আত্মগোপনে রয়েছেন। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ