• ২০২৬ অগাস্ট ৩১, সোমবার, ১৪৩৩ ভাদ্র ১৫
  • সর্বশেষ আপডেট : ১২:০৮ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

  • প্রকাশিত ১২:০৮ পূর্বাহ্ন সোমবার, অগাস্ট ৩১, ২০২৬
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন  প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
সাইদুজ্জামান সেলিম চিফ রিপোর্টার

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ রোববার প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। আগামী বুধবার রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

শায়রুল কবির খান বলেন, দীর্ঘ চিকিৎসা–পুনর্বাসনের পর মেডিক্যাল বোর্ডের পরামর্শে মির্জা আব্বাস দেশে ফিরছেন। তিনি মালয়েশিয়া থেকে দেশে ফিরবেন।

মির্জা আব্বাস ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান। অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

সর্বশেষ