নির্বাচিত সরকারের সময় জ্বালানি চাহিদা বেড়েছে এটিও বর্তমান সংকটের একটা কারণ বলে দাবি করেন উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, আমরা জনগণের ক্রাইসিসের প্রতি সমব্যাথী তবে একই সঙ্গে এই কথাটা বলতে চাই-

"এই সংকটটা বহু বছরের পুঞ্জিভূত সমস্যা। দুবছরের মতো সময় ইন্টেরিম সরকার ছিল। তারাও কি স্থলভাগে গ্যাস খোঁজার জন্য খুব চেষ্টা করেছে। উত্তর হচ্ছে, না।"

বিদ্যুৎ জ্বালানি সংকটে ব্যবস্থাপনা দুর্বলতার যে অভিযোগ সেটি নিয়ে বিবিসি বাংলার পক্ষ থেকে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন,

"এটা উড়িয়ে দিচ্ছি না যে ম্যানেজমেন্টে কোনো সমস্যা হয়নি। আমি এটা উড়িয়ে দিচ্ছি না। একটা সরকার আমাদের মতো দেশে মোটাদাগে কিছু অদক্ষতা সমস্যা থাকতে পারে। সেটা আমরা একনলেজ করি। মূলত যুদ্ধটাই এ সংকটের কারণ।"