• ২০২৬ সেপ্টেম্বর ০১, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ১৬
  • সর্বশেষ আপডেট : ১২:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত মরদেহ, টি-শার্টের বার্তায় রহস্য

  • প্রকাশিত ১২:০৯ পূর্বাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
চিরিরবন্দরে যুবকের ঝুলন্ত মরদেহ, টি-শার্টের বার্তায় রহস্য
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সবুজ রায় (নাম) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার পরনে থাকা টি-শার্টে হাতে লেখা একটি রহস্যজনক বার্তা দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, সোমবার সকালে ফতেজংপুরে ট্রিলিয়ন গোল্ড লিমিটেড কারখানার উত্তর পাশে একটি কলাবাগানে ওই যুবককে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত সবুজ রায় চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের নাতিপপাড়া এলাকার সুনীল চন্দ্র রায়ের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় কর্মরত ছিলেন।

নিহতের পরিবারের ভাষ্য, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে রাজাপুর গ্রামের কৃষ্ণা রায়কে বিয়ে করেন সবুজ। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। নিহতের মা অভিযোগ করেন, দাম্পত্য কলহের জেরে সবুজকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।

তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ