• ২০২৬ সেপ্টেম্বর ০১, মঙ্গলবার, ১৪৩৩ ভাদ্র ১৭
  • সর্বশেষ আপডেট : ০৫:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, মুনাজাত ও বৃক্ষরোপণ

  • প্রকাশিত ০৫:০৯ অপরাহ্ন মঙ্গলবার, সেপ্টেম্বর ০১, ২০২৬
কালাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, মুনাজাত ও বৃক্ষরোপণ
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া, মুনাজাত ও বৃক্ষরোপণ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার  (১ সেপ্টেম্বর ২০২৬) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য এবং খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও দেশের উন্নয়নে বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

পরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে কালাই উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচিও পর্যায়ক্রমে পালনের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সর্বশেষ