• ২০২৬ সেপ্টেম্বর ০২, বুধবার, ১৪৩৩ ভাদ্র ১৭
  • সর্বশেষ আপডেট : ১১:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত ০১:০৯ পূর্বাহ্ন বুধবার, সেপ্টেম্বর ০২, ২০২৬
কালাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
Time Bangla news
রাম বাবু বর্মন জয়পুরহাট জেলা প্রতিনিধি

কালাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা


বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় জয়পুরহাটের কালাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. আব্দুল বারী এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুল রহমান তালুকদার সোহেল।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম সরকার এবং যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম চৌধুরী (টুকু)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলীম সরকার।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে বক্তব্য দেন।

এ সময় কালাই উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ