• ২০২৬ সেপ্টেম্বর ০৪, শুক্রবার, ১৪৩৩ ভাদ্র ২০
  • সর্বশেষ আপডেট : ০৯:০৯ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

যুবসমাজকে অবক্ষয় থেকে বাঁচাতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই: কয়েস লোদী

  • প্রকাশিত ১০:০৯ অপরাহ্ন শুক্রবার, সেপ্টেম্বর ০৪, ২০২৬
যুবসমাজকে অবক্ষয় থেকে বাঁচাতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই: কয়েস লোদী
Time Bangla news
শহীদুর রহমান জুয়েল :

তরুণ সমাজকে মাদকমুক্ত, সুস্বাস্থ্যবান ও সুস্থ মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি শুক্রবার ঘাসিটুলা এলাকায় অনুষ্ঠিত ‘সবুজ সেনা যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে কয়েস লোদী আরও বলেন, "নিয়মিত খেলাধুলা যুবসমাজকে অপসংস্কৃতি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। এটি শুধু শারীরিক বিকাশই ঘটায় না, বরং পারস্পরিক ভাতৃত্ববোধ ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে। সিলেটের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং স্থানীয় তরুণদের মেধা বিকাশে সিউক সর্বদ্যেব সহযোগিতা অব্যাহত রাখবে।"

সবুজ সেনা যুব সংঘের সভাপতি রিয়াদ আহমেদ বাবুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান জিবেব, জালাল উদ্দীন শামিম, রিয়াজ উদ্দিন বাদশা, শেখ মঈন উদ্দিন, শামীম আহমেদ সেলিম, নজরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার ক্রীড়ামোদী দর্শকমণ্ডলী।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানির অর্থ বিতরণ করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সর্বশেষ