• ২০২৬ অক্টোবর ০৭, বুধবার, ১৪৩৩ আশ্বিন ২২
  • সর্বশেষ আপডেট : ০৪:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

আগামীদিনে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে সুযোগ-সুবিধা আরো উন্মুক্ত হবে: শিক্ষামন্ত্রী

  • প্রকাশিত ০৪:১০ অপরাহ্ন বুধবার, অক্টোবর ০৭, ২০২৬
আগামীদিনে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে সুযোগ-সুবিধা আরো উন্মুক্ত হবে: শিক্ষামন্ত্রী
Time Bangla news
ওমর ফারুক ★ কুমিল্লা জেলা প্রতিনিধ

আগামীদিনে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে সুযোগ-সুবিধা আরো উন্মুক্ত হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষায় সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। সেই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে বিভিন্ন সুযোগ -সুবিধা দিয়ে যাচ্ছে। আগামীদিনে এই সুযোগ- সুবিধা আরো উন্মুক্ত হবে।

আজ মঙ্গলবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ২০২৭ থেকে কারিকুলামে স্পোর্টস, কালচার, মোরাল ভ্যালু সংযুক্ত করা হয়েছে। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের ভবিষ্যত নিজেকে গড়তে হবে। আগামীদিনে ভবিষ্যত গড়ার জন্য নিজেকে সবভাবে প্রস্তুত করতে হবে। লেখাপড়া মনোযোগ দিয়ে করতে হবে। এই জেলাকে সম্ভবনাময় করতে হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

সর্বশেষ