• ২০২৬ Jun ১০, বুধবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৬:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুড়িগ্রামে দুই শিশুর মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলায় জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত ০৪:০৬ অপরাহ্ন বুধবার, Jun ১০, ২০২৬
কুড়িগ্রামে দুই শিশুর মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলায় জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
মানববন্ধনের ছবি
মোঃ আব্দুল কাদের, কুড়িগ্রাম প্রতিনিধি

২২.০৯.২০২১

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দায়িত্বরত নার্স ও স্টাফদের দায়িত্বে অবহেলায় দুই শিশুর মৃত্যুর ঘটনায়  জড়িতদের শাস্তির দাবিতে জেলার সকল সেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা দায়িত্বে অবহেলায়  জড়িতদের শাস্তির দাবিতে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।

নিহত শিশুর বাবা দিলীপ রায় বলেন, ঔষুধ আর স্যালাইন নিয়ে এসে তা নার্সদের দিয়ে বাচ্চাকে দেওয়ার জন্য অনুরোধ করলেও তারা কথা শোনেননি। তারা রুমে বসে মোবাইলে ফেসবুক চালান, লুডু খেলেন এবং ধমক দেন। এখনও স্যালাইন ও ইনজেকশন অমনি (অব্যবহৃত) পড়ে আছে। এসময় মৃত এক শিশুর মা অন্জনা কান্নায় ভেঙ্গে পড়েন। পরে মানববন্ধনে অংশগ্রহনকারীরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. শহিদুল্লাহ লিংকনের নিকট স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত সোমবার (২০সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে নার্সের অবহেলায় চিকিৎসা সেবা না পেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠে। এ নিয়ে মৃত দুই শিশুর স্বজনসহ ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অভিভাবকদের রোষানলে পড়েন দায়িত্বরত নার্সসহ হাসপাতাল কর্তৃপক্ষ।

সর্বশেষ