• ২০২৬ অক্টোবর ১১, রবিবার, ১৪৩৩ আশ্বিন ২৬
  • সর্বশেষ আপডেট : ০৩:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার নতুন নেতৃত্বে এনামুল হক আলী ও আলী আজমান

  • প্রকাশিত ০৪:১০ অপরাহ্ন রবিবার, অক্টোবর ১১, ২০২৬
ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার নতুন নেতৃত্বে এনামুল হক আলী ও আলী আজমান
Time Bangla news
মোঃ তাজিদুল ইসলাম::

ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার নতুন নেতৃত্বে এনামুল হক আলী ও আলী আজমান


বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার ২০২৬–২৭ সেশনের বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এনামুল হক আলীকে সভাপতি ও আলী আজমানকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।

আজ বিকেল ২টায় সুনামগঞ্জ জেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাও. নুরুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক এইচ এম শাহাব উদ্দিন।

নবমনোনীত সভাপতি এনামুল হক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন এইচ এম শাহাব উদ্দিন। জেলা সেক্রেটারি আলী আজমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি ও খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাও. সদরুল আমীন, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাও. নুরুল ইসলাম, সংগঠনের সাবেক জেলা সভাপতি হাফিজ আব্দুর রহমান এবং ইসলামী ছাত্র মজলিস সিলেট এম সি কলেজ শাখার সভাপতি এনামুল হাসান এনাম প্রমুখ।

সর্বশেষ