• ২০২৬ অক্টোবর ১৪, বুধবার, ১৪৩৩ আশ্বিন ২৯
  • সর্বশেষ আপডেট : ০৭:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস | Tongi | Fire |

  • প্রকাশিত ০৭:১০ অপরাহ্ন বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন; নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস | Tongi | Fire |
Time Bangla news
মো: মিজানুর রহমান।কুমিল্লা জেলা চিফ প্রতিনিধি। টাইম বাংলা নিউজ


ক্রমেই বাড়ছে আগুন,নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬ ১৩:২৮

গাজীপুরের টঙ্গী চেরাগআলিতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করতে এবার যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) ১২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি দল তাদের নিজস্ব পানির টাঙ্কি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।  


এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট কাজ করছে। আরও ৩টি ইউনিট রাস্তায় রয়েছে। সড়কে শ্রমিক বিক্ষোভের কারণে যোগ দিতে দেরি হচ্ছে।

 এর আগে একইদিন সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বিবেচনায় অতিরিক্ত ইউনিট পাঠানো হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থলে পৌঁছেছে বিশেষ টিম এসআরটি।

এদিকে ওষুধ কারখানায় আগুন লাগার ঘটনায় আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

সর্বশেষ