• ২০২৬ অক্টোবর ১৬, শুক্রবার, ১৪৩৩ কার্তিক ১
  • সর্বশেষ আপডেট : ০৬:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বদলি-পদায়নে 'তদবির' ঠেকাতে অটোমেশন, প্রথম ধাপে ৯৫ চিকিৎসক।*

  • প্রকাশিত ০৬:১০ অপরাহ্ন শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
বদলি-পদায়নে 'তদবির' ঠেকাতে অটোমেশন, প্রথম ধাপে ৯৫ চিকিৎসক।*
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*বদলি-পদায়নে 'তদবির' ঠেকাতে অটোমেশন, প্রথম ধাপে ৯৫ চিকিৎসক।* 


স্বাস্থ্য খাতে বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে অটোমেশন পদ্ধতি চালু করেছে সরকার। প্রথম ধাপে এ ব্যবস্থায় ৯৫ জন জুনিয়র কনসালট্যান্ট চিকিৎসকের বদলি ও পদায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে স্বাস্থ্যসেবা বিভাগের সব পদের ক্ষেত্রে এ পদ্ধতি চালুর পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আবেদন ও যোগ্যতার ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চিকিৎসকদের বদলির তালিকা তৈরি করা হয়েছে। এতে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত যোগাযোগের প্রভাব থাকবে না। চিকিৎসকদের নিজ উপজেলায় পদায়নের বিষয়টিও বিবেচনা করা হবে। সেখানে পদ শূন্য না থাকলে পার্শ্ববর্তী উপজেলায় পদায়ন করা হবে।

প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, স্বাস্থ্য খাতে অনিয়ম দূর করে স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো বদলি-পদায়ন প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় আনা হবে।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. উম্মেহানী জানান, গত ১২ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে মেধা, জ্যেষ্ঠতা ও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে বদলি-পদায়ন সম্পন্ন হলে প্রশাসনিক জটিলতা কমার পাশাপাশি স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ