• ২০২৬ অক্টোবর ১৮, রবিবার, ১৪৩৩ কার্তিক ৩
  • সর্বশেষ আপডেট : ১০:১০ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে উদয়পুর ইউপি নির্বাচন ঘিরে সহকারী অধ্যাপক মো: আব্দুল আলিমের সমর্থনে আলোচনা ও মতবিনিময় সভা

  • প্রকাশিত ১০:১০ পূর্বাহ্ন রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
কালাইয়ে উদয়পুর ইউপি নির্বাচন ঘিরে সহকারী অধ্যাপক  মো: আব্দুল আলিমের সমর্থনে আলোচনা ও মতবিনিময় সভা
Time Bangla news
​স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে উদয়পুর ইউপি নির্বাচন ঘিরে সহকারী অধ্যাপক  মো: আব্দুল আলিমের সমর্থনে আলোচনা ও মতবিনিময় সভা

জয়পুরহাটের কালাই উপজেলায় আসন্ন উদয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ সভার আয়োজন করা হয়। সর্বস্তরের উদয়পুর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মোঃ রহেদুল ইসলাম।

​উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো: আব্দুল আলিম।

​বক্তব্যে সহকারী অধ্যাপক মো: আব্দুল আলিম বলেন, জনগণের সেবা ও এলাকার সার্বিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। স্থানীয় জনগণের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া পেলে উদয়পুর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও বৈষম্যহীন ইউনিয়নে রূপান্তর করা হবে।

​সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো: রমজান, নূরুল মন্ডল, সাখাওয়াত হোসেন, নাজমুল মন্ডল, রফিকুল ইসলাম, ওমর আলী সহ দলীয় বহু নেতাকর্মী ও সাধারণ জনগণ।

​অনুষ্ঠানে উপস্থিত উদয়পুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ আগামী নির্বাচনে সহকারী অধ্যাপক মো: আব্দুল আলিমকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে একাত্মতা প্রকাশ করেন এবং তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

সর্বশেষ