• ২০২৬ অক্টোবর ২১, বুধবার, ১৪৩৩ কার্তিক ৬
  • সর্বশেষ আপডেট : ০৩:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে ১৪৬ জনের মাঝে প্রতিমন্ত্রী আব্দুল বারীর নগদ অর্থ সহায়তা বিতরণ

  • প্রকাশিত ০৩:১০ অপরাহ্ন বুধবার, অক্টোবর ২১, ২০২৬
কালাইয়ে ১৪৬ জনের মাঝে প্রতিমন্ত্রী আব্দুল বারীর নগদ অর্থ সহায়তা বিতরণ
Time Bangla news
স্টাফ রিপোর্টার আব্দুর রহিম

কালাইয়ে ১৪৬ জনের মাঝে প্রতিমন্ত্রী আব্দুল বারীর নগদ অর্থ সহায়তা বিতরণ

জয়পুরহাটের কালাইয়ে ১৪৬ জন সুবিধাভোগীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় কালাই উপজেলা সদরে অবস্থিত তাঁর নিজ বাসভবনে ব্যক্তিগত রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত তহবিল থেকে এ অর্থ সহায়তা বিতরণ করা হয়। এ সময় প্রতিমন্ত্রী নিজ হাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১৪৬ জন সুবিধাভোগীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ প্রদান করেন। তাঁরা নিজ নিজ প্রয়োজন অনুযায়ী এ অর্থ ব্যয় করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী নাজমা আরা বেগম বারী, ছেলে তৌফিক হাসান বারী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু ও মওদুদ আলম সরকার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নগদ অর্থ সহায়তা পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা এ উদ্যোগের জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের তাৎক্ষণিক আর্থিক প্রয়োজন মেটাতে এ ধরনের সহায়তা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সর্বশেষ