• ২০২৬ Jul ২৬, রবিবার, ১৪৩৩ শ্রাবণ ১১
  • সর্বশেষ আপডেট : ০২:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

নোয়াখালীর সুবর্ণচরে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান।

  • প্রকাশিত ০২:০৭ অপরাহ্ন রবিবার, Jul ২৬, ২০২৬
নোয়াখালীর সুবর্ণচরে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান।
সংগৃহীত
এস. এম. সাজ্জাদ হোসেন পিয়াসঃ

নোয়াখালীর সুবর্ণচরে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি এতে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

পরে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে- ১টি হোটেল, ১টি হোমিও দোকান, ১টি সেলুন, ১টি কীটনাশকের দোকান, ২টি ফার্মেসীর দোকান, ৩টি চা দোকান ও ১টি কুলিং কর্ণার।

 ফায়ার সার্ভিসের ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে চর হাসান ভূঁইয়ার হাট বাজারের একটি চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।সুবর্ণচর ফায়ার সার্ভিসের টিম লিডার দেলোয়ার হোসেন বলেন, চায়ের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সর্বশেষ