জন্মের পর ৫ বছর বয়স থেকে কিডনি রোগে আক্রান্ত সুমাইয়া, চিকিৎসার জন্য প্রয়োজন মানবিক সহায়তা
মাত্র পাঁচ বছর বয়সেই জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রোয়াইড় গ্রামের শিশু সুমাইয়া আক্তার। অসুস্থতার কারণে তার নিয়মিত চিকিৎসার প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। ফলে অর্থের অভাবে শিশুটির চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
পরিবার সূত্রে জানা যায়, সুমাইয়ার চিকিৎসার জন্য ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী অনেক অর্থ ব্যয় করা হয়েছে। কিন্তু চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের খরচ ক্রমাগত বেড়ে যাওয়ায় এখন আর সেই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। আর্থিক অসচ্ছলতার কারণে অসহায় পরিবারটি বর্তমানে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে।
এ অবস্থায় ছোট্ট সুমাইয়ার চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান, দানশীল ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
স্বজনদের আশা, সমাজের মানবিক মানুষগুলো এগিয়ে এলে সুমাইয়া আবারও সুস্থ জীবনে ফিরে আসার সুযোগ পাবে। তাই শিশুটির চিকিৎসার জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সহায়তা পাঠাতে যোগাযোগ করুন:
সুমাইয়ার বাবা
মোঃ মামুনু রশিদ
মাতা মোছাঃ রুমি খাতুন
বিকাশ নাম্বার ০১৭০৭১৩০৯৬৫
গ্রাম: রোয়াইড়, উপজেলা: ক্ষেতলাল, জেলা: জয়পুরহাট।
মতামত দিন