• ২০২৬ Jun ১১, বৃহস্পতিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৭
  • সর্বশেষ আপডেট : ০২:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ঝালকাঠিতে কন্যা শিশু দিবস উদযাপন

  • প্রকাশিত ০২:০৬ পূর্বাহ্ন বৃহস্পতিবার, Jun ১১, ২০২৬
ঝালকাঠিতে কন্যা শিশু দিবস উদযাপন
কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য
আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

"সময়ের অঙ্গীকার কন্যা শিশুর অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়। 

এ উপলক্ষে আজ দুপুর ২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয়। 

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়সা সিদ্দিকা। এছাড়াও এসময় কন্যা শিশু সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ