• ২০২৬ Jun ১১, বৃহস্পতিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৭
  • সর্বশেষ আপডেট : ০৫:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বাজিতে গরম চা খেয়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু

  • প্রকাশিত ০৫:০৬ পূর্বাহ্ন বৃহস্পতিবার, Jun ১১, ২০২৬
বাজিতে গরম চা খেয়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু
টাইম বাংলা নিউজ
মোঃ এবাদুল্লাহ কক্সবাজার, জেলা প্রতিনিধি

বাজিতে গরম চা খেয়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু


কক্সবাজারের ঈদগাঁও এলাকায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে গরম চা খেতে গিয়ে মো. মোস্তফা নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঈদগাঁও নতুন অফিস বাজারের তাওয়াককুল জুস কর্নারে এ ঘটনা ঘটে। মৃত মো. মোস্তফা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ঈদগাঁও থানার ওসি গোলাম কবির জানান, তিন বন্ধু চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় গরম চা খাওয়ার বাজি ধরেন তারা। গরম চা খেতে গিয়ে মোস্তফার যুবকের কণ্ঠনালী পুড়ে যন্ত্রণা শুরু হয়। তাকে ঠান্ডা পানীয় এবং আইসক্রিম খাওয়ানো হয়। এতে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে মোস্তফাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ