• ২০২৬ ফেব্রুয়ারী ০৭, শনিবার, ১৪৩২ মাঘ ২৫
  • সর্বশেষ আপডেট : ১২:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

  • প্রকাশিত ০৬:০২ পূর্বাহ্ন শনিবার, ফেব্রুয়ারী ০৭, ২০২৬
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
ফাইল ছবি
সিলেট অফিস

মৌলভীবাজারের কুলাউড়ায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশু সাইদ (১০) কুলাউড়ার হাসনপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন।  বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের পুরশাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আহতরা হলেন- নিহত শিশু সাইদের মা আসমা বেগম (৪২), হাজী নজিব আলী (৬২), শামসুল ইসলাম (৪৫), জনি আক্তার (৩০), মো. মামুন (১০), সবুজ (২৪) ও আবজল খাঁন (৪০)। তারা সবাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।  পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কুলাউড়া থেকে রবিরবাজারের দিকে যাচ্ছিলো মাইক্রোবাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ হলে ৮ জন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সাইদকে মৃত ঘোষণা করেন। এ সময় ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। 

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মাইক্রো গাড়িটি পালিয়ে গেছে। মাইক্রোসহ ওই ঘাতক চালককে গ্রেপ্তারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ