• ২০২৬ Jun ১১, বৃহস্পতিবার, ১৪৩৩ জ্যৈষ্ঠ ২৮
  • সর্বশেষ আপডেট : ০৫:০৬ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

মকসুদের পিতার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক

  • প্রকাশিত ০৮:০৬ পূর্বাহ্ন বৃহস্পতিবার, Jun ১১, ২০২৬
মকসুদের পিতার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
opc
শহীদুর রহমান জুয়েল

সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসস-সিলেটের ব্যুরো চীফ মকসুদ আহমদ মকসুদের পিতা বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব জমশেদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। 

সোমবার প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী এক শোকবার্তায় বলেন, মকসুদ আহমদ মকসুদের পিতার মৃত্যুতে ক্লাবের প্রতিটি সদস্য গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 

উল্লেখ্য,সমাজসেবী আলহাজ্ব জমশেদ আলী আজ সোমবার (৩০জানুয়ারি) সকাল ৭ টা ০৫ মিনিটে মইয়ারচর (৩৯ নং ওয়ার্ড) নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি বেশ কিছু দিন থেকে নানা রোগে ভোগছিলেন।

সর্বশেষ