• ২০২৬ ফেব্রুয়ারী ০৪, বুধবার, ১৪৩২ মাঘ ২২
  • সর্বশেষ আপডেট : ০৬:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বান্দরবানে

  • প্রকাশিত ০৬:০২ অপরাহ্ন বুধবার, ফেব্রুয়ারী ০৪, ২০২৬
ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বান্দরবানে
File
মতিউল ইসলাম,স্টাফ রিপোর্টার

ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বান্দরবানে

গত ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়নের একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বান্দরবান পার্বত্য জেলার নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণে আগমন করেন।

এসময় প্রতিনিধি দলটির সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান , এবং নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে তাদের অবহিত করা হয়।

পরবর্তীতে প্রতিনিধি দলটি বান্দরবান সদর থানাধীন বডি অন ক্যামেরার লাইভ রেকর্ড ডকিং স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে আধুনিক প্রযুক্তিনির্ভর বডি অন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পুলিশের কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়।

ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল নির্বাচনকালীন নিরাপত্তা, ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন।

উক্ত সময়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ