আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের ভূমিপুত্ৰ কে বিজয়ী করুন - - -জয়নাল আবেদীন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন বলেছেন আগামী ১২ ফেব্রুয়ারি আপনাদের মা, মাটির সন্তান ভূমিপুত্ৰ কে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠানোর ব্যবস্থা করুন। ভোট আপনাদের পবিত্র আমানত সম্পদ, বিজয়ী হলে আপনাদের পবিত্র আমানত রক্ষা করা হবে। মাত্র পাঁচ-সাতটি দিন আপনারা কষ্ট করুন, আমরা আগামী পাঁচ বছর আপনাদের জন্য কাজ করব।
মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় রুস্তমপুর ইউনিয়নের পিরের বাজারে রুস্তমপুর ইউনিয়ন বাসীর ব্যানারে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হযরত মাওলানা মাহমুদ আলীর সভাপতিত্বে আমিনুর রশিদ জসীম এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সল আহমদ, গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আখলাকুল আম্বিয়া, উপজেলা এনসিপির সভাপতি মাওলানা আব্দুল হাফিজ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি শাহীনুর রহমান শাহীন, বিসনাকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি জয়নুল আবেদিন, বিশিষ্ট মুরব্বি তৈয়ব আলী,জামায়াত নেতা ডাক্তার আমির হোসেন, আব্দুল হক, গোলাম মোস্তফা, আরিফুল ইসলাম ফয়সল আহমদ, রাজু আহমদ প্রমুখ।
মতামত দিন