• ২০২৬ Jul ১২, রবিবার, ১৪৩৩ আষাঢ় ২৮
  • সর্বশেষ আপডেট : ১২:০৭ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়া-৭ আসনে ১০ দলীয় জোট প্রার্থী গোলাম রাব্বানীর গণসংযোগ ও মতবিনিময়:

  • প্রকাশিত ১২:০৭ অপরাহ্ন রবিবার, Jul ১২, ২০২৬
বগুড়া-৭ আসনে ১০ দলীয় জোট প্রার্থী গোলাম রাব্বানীর গণসংযোগ ও মতবিনিময়:
File
বগুড়া সদর প্রতিনিধি মুহাম্মদ আবু নাঈম।

বগুড়া-৭ আসনে ১০ দলীয় জোট প্রার্থী গোলাম রাব্বানীর গণসংযোগ ও মতবিনিময়:


বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের ১০ দলীয় জোট মনোনীত সংসদ প্রার্থী ও জামায়াতে ইসলামী নেতা গোলাম রাব্বানী গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের ভুলিগাড়িতে গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

আজ রাতের এই কর্মসূচি ভুলিগাড়ি জামায়াতে ইসলামীর নিজস্ব নির্বাচনী অফিসে অনুষ্ঠিত হয়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

গণসংযোগ ও মতবিনিময়কালে গোলাম রাব্বানী উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন মতামত শোনেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

কর্মসূচির শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয়।

সর্বশেষ