• ২০২৬ ফেব্রুয়ারী ০৫, বৃহস্পতিবার, ১৪৩২ মাঘ ২২
  • সর্বশেষ আপডেট : ০২:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়ার শেরপুরে এনসিপির আজাদী যাত্রার শুভ সূচনা।।

  • প্রকাশিত ০২:০২ পূর্বাহ্ন বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৫, ২০২৬
বগুড়ার শেরপুরে এনসিপির আজাদী যাত্রার শুভ সূচনা।।
File
শেরপুর (বগুড়া) প্রতিনিধি-

বগুড়ার শেরপুরে এনসিপির আজাদী যাত্রার শুভ সূচনা।।


আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠন এবং বগুড়া-৫ এ দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বগুড়ার শেরপুরে আজাদী যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার ধুনটমোড় থেকে এনসিপি শেরপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন হয়।

এনসিপির বগুড়া জেলার যুগ্ম আহ্বায়ক ও শেরপুর উপজেলার আহ্বায়ক আব্দুল আলীমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, হ্যাঁ প্রচারণার এম্বেসডার ও উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদ সাদাত, এনসিপির নির্বাচন সমন্বয় কমিটির সদস্য সচিব নাঈমুর, ধুনট উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ আল মুস্তাফিধ নাসিম, ছাত্রশিবিরের বগুড়া জেলা প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রবিন, এনসিপির শেরপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম, প্রচার সেক্রেটারি ইফতেখার আলম প্রমুখ।

উদ্বোধন শেষে আজাদী যাত্রা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় এনসিপির নেতৃবৃন্দ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

সর্বশেষ