• ২০২৬ ফেব্রুয়ারী ০৫, বৃহস্পতিবার, ১৪৩২ মাঘ ২৩
  • সর্বশেষ আপডেট : ১১:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কালাইয়ে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চাইলেন রাশেদুল আলম সবুজ

  • প্রকাশিত ১১:০২ অপরাহ্ন বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৫, ২০২৬
কালাইয়ে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চাইলেন রাশেদুল আলম সবুজ
File
জয়পুরহাট (কালাই) প্রতিনিধি : রাম বাবু বর্মন

কালাইয়ে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চাইলেন রাশেদুল আলম সবুজ


জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নে ১১-দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে মোসলেমগঞ্জ হাই স্কুল মাঠে আয়োজিত এই জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় বক্তারা বর্তমান নির্বাচনকে ফ্যাসিবাদ, দুর্নীতি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে গণমানুষের আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন। তারা একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১-দলীয় জোটের জয়পুরহাট-২ আসনের প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ বলেন,

“দেশের মানুষ আজ প্রকৃত ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করছে। দীর্ঘদিন ধরে জনগণ তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণ ইসলামী মূল্যবোধভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করবে।”

তিনি জোটের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জয়পুরহাট জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান বলেন,

“ইসলামী আন্দোলনের বিজয়ের মাধ্যমেই সমাজে ন্যায়বিচার, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

অন্যদিকে আক্কেলপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. শফিউল হাসান দিপু বলেন,

“১১-দলীয় জোট জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে এগিয়ে যাচ্ছে, যা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদয়পুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুস সোবহান মণ্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন কালাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. মনসুর রহমান এবং সেক্রেটারি প্

সর্বশেষ