• ২০২৬ ফেব্রুয়ারী ০৯, সোমবার, ১৪৩২ মাঘ ২৭
  • সর্বশেষ আপডেট : ০২:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

৯৫টি ভোটকেন্দ্র ‘ঝুকিপূর্ণ’ থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা

  • প্রকাশিত ০২:০২ অপরাহ্ন সোমবার, ফেব্রুয়ারী ০৯, ২০২৬
৯৫টি ভোটকেন্দ্র ‘ঝুকিপূর্ণ’ থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা
File
শহীদুর রহমান জুয়েল সিলেট জেলা প্রতিনিধি

৯৫টি ভোটকেন্দ্র ‘ঝুকিপূর্ণ’ থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা


ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট নগরীর ৯৫টি ‘ঝুকিপূর্ণ’ ভোট কেন্দ্র রয়েছে, যদিও এ কেন্দ্রগুলো পুলিশের ভাষায় ‘অধিক গুরুত্বপূর্ণ’। তবে জেলা পুলিশ কোনো কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেনি। সিলেটের ছয়টি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৬টি।

মাহনগর ও জেলা পুলিশ জানায়, সিলেট জেলায় ৬টি নির্বাচনী আসন রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসন নগর পুলিশের ছয়টি থানায় পড়েছে। আর সিলেট-৩ আসনে তিনটি উপজেলার মধ্যে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র নগর পুলিশের দুটি থানায় আওতায় রয়েছে। এছাড়াও সিলেট-২, ৪, ৫, ৬ ও ৩ আসনের দুটি উপজেলাসহ বাকি ভোট কেন্দ্রগুলো জেলা পুলিশের আওতাধীন।

গত ৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়, ‘মহানগরীর ‘অধিক গুরুত্বপূর্ণ’ কেন্দ্রগুলোতে চারজন করে অস্ত্রসহ পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার মোতায়েন থাকবে।

এছাড়া ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’ কেন্দ্রগুলোতে থাকবে তিনজন করে অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার, প্রতি কেন্দ্রে লাঠিসহ ১০ জন পুলিশ ও মহিলা আনসার মোতায়েন থাকবে।’

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অধিক গুরুত্বপূর্ণ ৯৫, গুরুত্বপূর্ণ ১৩৪ ও সাধারণ ৬৫টি কেন্দ্র রয়েছে। নগর পুলিশের আওয়ায় মোট ২৯৪টি ভোট কেন্দ্র রয়েছে।ভোটকেন্দ্রগুলোতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. সম্রাট তালুকদার বলেন, ‘পরিপত্র অনুযায়ী দুরত্ব, ভোটারের সংখ্যা ও দুর্গম এলাকার কারণে ১০৩টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে নেওয়া হয়েছে। আর জেলার ৬১৯টি কেন্দ্রকে ‘সাধারণ’ কেন্দ্র ধরা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

সর্বশেষ