• ২০২৬ ফেব্রুয়ারী ১১, বুধবার, ১৪৩২ মাঘ ২৯
  • সর্বশেষ আপডেট : ১১:০২ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ১০০-এর মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৩তম, গত বছরের চেয়েও দুর্নীতি এক ধাপ বেড়েছে

  • প্রকাশিত ১১:০২ পূর্বাহ্ন বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬
বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ১০০-এর মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৩তম, গত বছরের চেয়েও দুর্নীতি এক ধাপ বেড়েছে
File
হাসিনুর রহমান টাঙ্গাইল জেলা প্রতিনিধি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, বিশ্বের ১৮২টি দেশের মধ্যে ১০০-এর মধ্যে ২৪ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৩তম এবং উচ্চক্রম অনুযায়ী ১৫০তম। অর্থাৎ দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থানে বড় কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি।

টিআইবির মতে, চলতি বছরে বাংলাদেশের স্কোর এক পয়েন্ট বেড়েছে মূলত জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসনের সম্ভাবনা তৈরি হওয়ার একটি ইতিবাচক বার্তার কারণে। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় বাস্তবে বাংলাদেশের স্কোর ও অবস্থানের তেমন কোনো পরিবর্তন হয়নি।

প্রতিবেদন প্রকাশকালে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সবচেয়ে জরুরি হলো রাজনৈতিক সদিচ্ছা। তার ভাষায়, আগের রাজনৈতিক সরকারের মতো বর্তমান অন্তর্বর্তী সরকারেরও ব্যর্থতা রয়েছে। এর পেছনে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা এবং আমলাতন্ত্রের দলীয়করণ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, “এত অল্প সময়ে সম্পূর্ণ রাষ্ট্রসংস্কার সম্পন্ন হবে—এমন প্রত্যাশা সরকারের কাছ থেকে ছিল না। কিন্তু অন্তত একটি শক্ত ভিত্তি বা ফাউন্ডেশন স্থাপন করবে—এই প্রত্যাশা ছিল। সেই জায়গায় অন্তর্বর্তী সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতার সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং পুরনো ধারায় আমলাতন্ত্রের দলীয়করণ।”

প্রতিবেদনে আরও বলা হয়, এ বছর ৮৯ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। বিপরীতে, মাত্র ৯ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে সাউথ সুদান ও সোমালিয়া।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের স্কোর ৩৯। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর মধ্যে আফগানিস্তানের স্কোর ১৬, পাকিস্তানের ২৮, শ্রীলঙ্কার ৩৫ এবং নেপালের ৩৪। এই অঞ্চলে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে উঠে এসেছে ভুটান। ১০০-এর মধ্যে ৭১ স্কোর নিয়ে দেশটির অবস্থান ১৮তম।

সব মিলিয়ে প্রতিবেদনটি আবারও ইঙ্গিত দেয়—দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অগ্রগতি আনতে হলে কেবল আশাবাদ নয়, বরং দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা, সংস্কারমূলক উদ্যোগ এবং জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।

সর্বশেষ