• ২০২৬ ফেব্রুয়ারী ১৫, রবিবার, ১৪৩২ ফাল্গুন ৩
  • সর্বশেষ আপডেট : ০৭:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভালুকায় গভীর রাতে অনৈতিক সম্পর্কের অভিযোগ: খাটের নিচ থেকে পুলিশ কর্মকর্তা আটক ময়মনসিংহের ভালুকা উপজেলায় গভীর রাতে

  • প্রকাশিত ০৭:০২ অপরাহ্ন রবিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৬
ভালুকায় গভীর রাতে অনৈতিক সম্পর্কের অভিযোগ: খাটের নিচ থেকে পুলিশ কর্মকর্তা আটক    ময়মনসিংহের ভালুকা উপজেলায় গভীর রাতে
File
ইমন সরকার, ময়মনসিংহ

ভালুকায় গভীর রাতে অনৈতিক সম্পর্কের অভিযোগ: খাটের নিচ থেকে পুলিশ কর্মকর্তা আটক


ময়মনসিংহের ভালুকা উপজেলায় গভীর রাতে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। রোববার দিবাগত রাতে উপজেলার রাজৈ গ্রামে এ ঘটনাটি ঘটে।

আটক ব্যক্তি সহকারী উপপরিদর্শক (এএসআই) আজহার উদ্দীন রাকিব (৩২)। তিনি রাজৈ গ্রামের আবুল কাসেমের ছেলে এবং কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা হওয়ায় প্রবাসী অনিক মন্ডলের স্ত্রী রিমা আক্তার (২৩)-এর সঙ্গে এএসআই আজহার উদ্দীন রাকিবের দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক ছিল এমন অভিযোগ রয়েছে। ঘটনার রাতে ওই পুলিশ কর্মকর্তা গোপনে রিমা আক্তারের ঘরে প্রবেশ করেন। রাত আনুমানিক দেড়টার দিকে বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন ঘরে ঢুকে দুজনকে হাতেনাতে আটক করে। এ সময় পুলিশ কর্মকর্তাকে খাটের নিচে লুকিয়ে থাকতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরবর্তীতে গ্রামবাসী সেনাবাহিনীকে অবহিত করলে রোববার সকাল আনুমানিক ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে সেনাসদস্যরা আটক পুলিশ কর্মকর্তা ও প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে। পরে তাদের ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলাম এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ