• ২০২৬ নভেম্বর ২০, শুক্রবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৬
  • সর্বশেষ আপডেট : ০৮:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কুষ্টিয়ায় ককটেল সদৃশ্য বস্তু বিস্ফোরণে গুরুতর আহত ২

  • প্রকাশিত ০৮:১১ অপরাহ্ন শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
কুষ্টিয়ায় ককটেল সদৃশ্য বস্তু বিস্ফোরণে গুরুতর আহত ২
Time Bangla news
তিতাস আহম্মেদ কুষ্টিয়া

কুষ্টিয়ায় ককটেল সদৃশ্য বস্তু বিস্ফোরণে গুরুতর আহত ২


​কুষ্টিয়া শহরের মজমপুর রেললাইন এলাকায় ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

​আহতরা হলেন—কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে সুমন (৪০) এবং জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪০)।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সুমন একটি বস্তায় করে ভাংড়ি বিক্রির উদ্দেশ্যে রুহুলের দোকানে যান। বস্তাভর্তি ভাংড়ি লোহার স্কেল মেশিনে ওজন করার পর তিনি বস্তাটি উঁচু করে মাটিতে ঢালতে গেলে ভেতর থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ্য একটি বস্তু নিচে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরিত হয়।

​বিস্ফোরণে ভাংড়ি ব্যবসায়ী রুহুল আমিন ও সুমন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আহত দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ