• ২০২৬ ফেব্রুয়ারী ২৭, শুক্রবার, ১৪৩২ ফাল্গুন ১৫
  • সর্বশেষ আপডেট : ০৭:০২ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল

  • প্রকাশিত ০৭:০২ অপরাহ্ন শুক্রবার, ফেব্রুয়ারী ২৭, ২০২৬
বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল
file
সাবিক ওমর সবুজ বগুড়া:

বগুড়া-৬ সদর আসনের উপ-নির্বাচনে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল


বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় নির্দেশনার আলোকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দায়িত্বশীলদের এক সমাবেশে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া-৬ আসনে প্রার্থী করা হয়েছে শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে। জরুরি দায়িত্বশীল বৈঠকের মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে এবং শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহের কথা রয়েছে।

এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দ্বিতীয় স্থান অর্জন করেন। পরবর্তীতে তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় শূন্য ঘোষিত হয় বগুড়া-৬ আসন।

শূন্য আসনে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে আসন্ন উপ-নির্বাচনে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। এছাড়া পোস্টাল ভোটার রয়েছেন ৩ হাজার ৭৩৪ জন।

আসন্ন উপ-নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রস্তুতি শুরু হয়েছে।

সর্বশেষ