• ২০২৬ Jul ২৮, মঙ্গলবার, ১৪৩৩ শ্রাবণ ১৩
  • সর্বশেষ আপডেট : ০৯:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

হত্যা নাকি আত্মহত্যা—রহস্যে ঘেরা মোহাম্মদ বাবুর মৃত্যু

  • প্রকাশিত ১০:০৭ পূর্বাহ্ন মঙ্গলবার, Jul ২৮, ২০২৬
হত্যা নাকি আত্মহত্যা—রহস্যে ঘেরা মোহাম্মদ বাবুর মৃত্যু
File
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

হত্যা নাকি আত্মহত্যা—রহস্যে ঘেরা মোহাম্মদ বাবুর মৃত্যু

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনা দেখা দিয়েছে।

জানা যায়, উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাটের পূর্ব পাশে হুদার মোড়, আমরুল পাড়ায় মোহাম্মদ বাবু নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ বাড়ির পাশের একটি স্থানে দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি পরিবার ও স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর থেকে নিহতের পরিবার ও স্বজনরা শোকাহত অবস্থায় রয়েছেন। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, ব্যক্তিগত বিরোধ বা পারিবারিক কোনো বিষয় এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, রহস্যজনক এ মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা জানতে এখন সবার দৃষ্টি ময়নাতদন্তের প্রতিবেদনের দিকে।

সর্বশেষ