• ২০২৬ মার্চ ০৩, মঙ্গলবার, ১৪৩২ ফাল্গুন ১৯
  • সর্বশেষ আপডেট : ০৬:০৩ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত ০৬:০৩ অপরাহ্ন মঙ্গলবার, মার্চ ০৩, ২০২৬
ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
File
ইমন সরকার, ময়মনসিংহ

ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 


ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু-কে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিল।

সোমবার (২ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক হৃদ্যতাপূর্ণ ও উৎসবমুখর মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলের নেতৃত্বে হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একটি সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ বিশাল মিছিল অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। মিছিলটি নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করার পাশাপাশি পুরো আয়োজনের সৌন্দর্য ও গতিশীলতা বাড়িয়ে তোলে। দলীয় কার্যক্রমে তাঁর সংগঠকসুলভ নেতৃত্ব ও সক্রিয় উপস্থিতি নেতাকর্মীদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মৃধা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, সাখাওয়াত হোসেন পাঠান, অ্যাডভোকেট উসমান গণি মল্লিক মাখন, আইয়ুব আলী কমান্ডার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ক্বারী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা কৃষক দলের সভাপতি তারিকুল ইসলাম তারু, উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। ইফতার শেষে দলীয় নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা জানান।

সর্বশেষ