• ২০২৬ মার্চ ২৪, মঙ্গলবার, ১৪৩২ চৈত্র ৯
  • সর্বশেষ আপডেট : ০১:০৩ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

টাঙ্গাইলের সখীপুরে ঈদের রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে নাসির উদ্দিন নামে এক পল্লী চিকিৎসককে আপত্তিকর অবস্থায় আটক।

  • প্রকাশিত ০১:০৩ পূর্বাহ্ন মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
টাঙ্গাইলের সখীপুরে ঈদের রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে নাসির উদ্দিন নামে এক পল্লী চিকিৎসককে আপত্তিকর অবস্থায় আটক।
file
হাসিনুর রহমান হাসু। জেলা প্রতিনিধি, টাংগাইল।

টাঙ্গাইলের সখীপুরে ঈদের রাতে এক প্রবাসীর স্ত্রীর ঘরে নাসির উদ্দিন নামে এক পল্লী চিকিৎসককে আপত্তিকর অবস্থায় আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী খন্দকারপাড়া এলাকায় ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের রাতে সন্দেহজনক পরিস্থিতিতে ওই ঘরে নাসির উদ্দিনের উপস্থিতি টের পেয়ে প্রতিবেশীরা জড়ো হন। একপর্যায়ে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকাজুড়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।


সর্বশেষ