• ২০২৬ Jul ১৪, মঙ্গলবার, ১৪৩৩ আষাঢ় ২৯
  • সর্বশেষ আপডেট : ০৪:০৭ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গোপনে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

  • প্রকাশিত ০৫:০৭ পূর্বাহ্ন মঙ্গলবার, Jul ১৪, ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গোপনে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
File
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মামলা চলমান থাকা অবস্থায় বাংলাদেশ শিক্ষক সমিতির পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষক সমাজে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক শিক্ষক এ নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়ে কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রতিবাদকারী শিক্ষকদের দাবি, সংশ্লিষ্ট কমিটি গঠনের আগে উপজেলার অধিকাংশ শিক্ষকের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতামত নেওয়া হয়নি। এমনকি কয়েকজন শিক্ষক অভিযোগ করেছেন, তাদের অনুমতি বা সম্মতি ছাড়াই কমিটির বিভিন্ন পদে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে হুমায়ুন কবির নামে একজন শিক্ষক বলেন, তিনি এ ধরনের কোনো কমিটি গঠনের বিষয়ে অবগত ছিলেন না এবং তাকে না জানিয়ে তার নাম যুক্ত করা হয়েছে। তিনি ওই কমিটিকে প্রত্যাখ্যান করে স্বচ্ছ, অংশ গ্রহন মূলক ও সকল শিক্ষকের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান।

এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক সমিতির নেতৃত্ব নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। ফেসবুক কমেন্ট বক্সে এমডি নাজির হোসেন নামে এক শিক্ষক বলেন, তার নামও পরিকল্পনা সম্পাদক হিসেবে কমিটিতে রাখা হয়েছে কিন্তু তিনি ওই বিষয়ে ওয়াকিবহাল নয়। এছাড়া রিপোর্ট লেখা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রায় অর্ধশতাধিক কমেন্ট হয়েছে।  

জানা গেছে, কমিটি গঠনের বিষয়টি নিয়ে প্রায় দেড় বছর আগে বিজ্ঞ আদালতে মামলা হলে সেটি চলমান রয়েছে। কমিটি গঠণের বিষয়ে আদালতে নিষেধাজ্ঞাও রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ শিক্ষক সমিতি নতুন কমিটি গঠনের ক্ষমতা রাখে কিভাবে? এমন প্রশ্ন তুলছেন অনেকেই।

এ বিষয়ে লোহাকাচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবিরের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি তিনি অবগত নন। দেড় বছর আগে তিনি সেক্রেটারী পদের জন্য মনোনয়ন নিলে নির্বাচনের পূর্ব মুহুর্তে কমিটি ঘিরে আদালতে মামলা হয়। ওই মামলায় কমিটি গঠনে নিষেধাজ্ঞা আরোপ করেন বিজ্ঞ আদালত। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, সদ্য প্রকাশিত কমিটি (যেখানে জেলা কমিটির কোনো স্বাক্ষর নেই) বাতিলের জন্য মামলা পরিচালনাকারীদের সঙ্গে কথা বলে আদালতকে অবগত করা হবে।

বুড়িমুটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি তেঁতুলিয়া উপজেলা শাখার কার্যকরী কমিটি সদ্য প্রাপ্ত সাধারন সম্পাদক ফেরদৌস আলম লিটন বলেন, কেন্দ্রে তালিকা চাইলে নির্বাচনের সময় ৪৮ জন যে যার পদে মনোনয়ন নিয়েছিলেন তাদের নামসহ পাঠানো হয়। পরে কেন্দ্র থেকেই এই কমিটি গঠন করে দেয়। মামলার রায় হলে পুনরায় নির্বাচন করে কমিটি গঠন করবেন জানিয়েছেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, একটি উপজেলা কমিটি বিহীন থাকতে পারেনা তাই চলমান কার্যক্রম চালানোর জন্যই আগে যে যার পদে মনোনয়ন নিয়েছিলেন তাকে সেই পদে বহাল রেখেই কমিটি গঠন করা হয়েছে। 

সর্বশেষ